খিলগাঁও ফ্লাইওভারে চলন্ত প্রাইভেটকারে আগুন

 
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের উপরে একটি চলন্ত প্রাইভেটকারে আগুন লেগেছে। শনিবার দুপুর পৌনে ১টায় এ ঘটনা ঘটে।  
 
এ ঘটনায় পর ওই রুটে যানচলাচল বন্ধ রয়েছে।
 
ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা জানান,  তীব্র গরমে ইঞ্জিন গরম হয়ে গাড়িতে আগুন লাগতে পারে।  তবে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।