দেশে স্মার্টফোনের ব্যবহার দিন দিন বাড়ছে। দেশে থ্রিজি নেটওয়ার্কের ব্যবহার শুরুর পর থেকে স্মার্টফোনের ব্যবহার দুর্দান্ত হারে বেড়েছে। গ্রামীণফোন তার বিপুল সংখ্যক গ্রাহকদের কথা চিন্তা করে স্মার্টফোনের দাম কমানোর চেষ্টা করছে।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়। এজন্য অচিরেই তারা বাজারে আনতে যাচ্ছে খুবই কম দামে মান সম্পন্ন স্মার্টফোন।
এ বিষয়ে গ্রামীণফোন দেশি-বিদেশি হ্যান্ডসেট প্রস্তুতকারক ও সরবরহকারীদের সাথে কাজ করে স্মার্টফোনের মূল্য একটি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সম হয়। এর ফলে দেশে স্মার্টফোনের বাজার চাঙ্গা হয়ে উঠে। কিন্তু এরপরও স্মার্টফোন গ্রামীণফোনের বিপুল সংখ্যক গ্রাহকের ক্রয় মতার বাইরে রয়ে যায়। এসব স্বল্প আয়ের মানুষজনও যেন স্মার্টফোনের সুবিধা ভোগ করতে সে ল্য নিয়েই গ্রামীণফোন এগিয়ে যাচ্ছে।
আর স্মার্টফোন ব্যবহারের কারণ কি? জীবনকে সহজ করাই কিন্তু মূল উদ্দেশ্য। চমৎকার সব ফিচার ও কন্টেন্ট ব্যবহার করা। সবচেয়ে বড় কারণ বলা যায় ইন্টারনেটের ব্যবহার। মোবাইল ইন্টারনেটের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। মোট ইন্টারনেট ব্যবহারের শতকরা ৩৪ ভাগ গ্রামীণফোন ইন্টারনেট ব্যবহারকারী। গ্রামীণফোনের বেশিরভাগ গ্রাহক এখনও মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারে না স্মার্টফোনের অভাবে। এ অভাব পূরণে অভাবণীয় কমদামে স্মার্টফোন বাজারে আনছে গ্রামীণফোন।
কমদামে মানসম্মত স্মার্টফোন কিনে সহজেই আরো কার্যকরভাবে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হতে পারবেন গ্রাহকরা। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ফিচারফোন ব্যবহার করায় তারা ইন্টারনেটের পুরো সুবিধাটি নিতে পারছে না ফলে ডিজিটাল জীবনযাপনের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়ছে।
গ্রামীণফোন বিশ্বাস করে মোবাইলের বাজারে গ্রামীণফোনের যে স্মার্টফোনগুলো আসতে যাচ্ছে সেগুলো স্বল্প আয়ের মানুষ যারা অনেক বেশি দাম দিয়ে স্মার্টফোন কেনার সামর্থ রাখে না তাদের আশা পুরণ করার পাশাপাশি ইন্টারনেটের ব্যবহার বাড়াতে সহায়তা করবে।
স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে গ্রামীণফোনের নতুন স্মার্টফোনও হবে অ্যান্ড্রয়েড ফোন।
সবার জন্য ইন্টারনেট-এর পর স্বল্পদামে সবার জন্য স্মার্টফোন কেনার সুযোগ নিয়ে আসলো গ্রামীণফোন। ডিজিটাল বাংলাদেশ গড়তে গ্রামীণফোন সবসময় সচেষ্ট। দেশের প্রতিটি অঞ্চলে স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত করার চেষ্টা ডিজিটাল বাংলাদেশ গড়ারই একটি অংশ বলে জানায় তারা।