‘অস্তিত্ব’ এর প্রচারণায় ইত্তেফাক অফিসে শুভ-তিশা

৬ মে মুক্তি পাচ্ছে আরেফিন শুভ ও তিশা অভিনীত ‘অস্তিত্ব’। অনন্য মামুনের এই চলচ্চিত্র মুক্তি পাবে দেশের বেশ কয়েকটি সিনেমা হলে।
 
মুক্তির আগে তার প্রচারণায় দৈনিক ইত্তেফাক অফিসে এসেছিলেন ছবির দুই মূল অভিনেতা আরেফিন শুভ ও তিশা এবং ছবির পরিচালক অনন্য মামুন। উপস্থিত ছিলেন চলচ্চিত্র টিমের অন্যান্য সদস্যরাও।
 
এসময় ইত্তেফাকের সাংবাদিকদের সঙ্গে কিছু সময় কাটান তারা।  তারা জানান, বাংলাদেশে এমন ঘটনা এবারই প্রথম। অস্তিত্ব চলচ্চিত্রটি বাংলাদেশের সিনেমা জগতে এক ব্যতিক্রমী নিদর্শন হয়ে আসবে।
 
এসময় উপস্থিত সবাইকে চলচ্চিত্রটি হলে গিয়ে দেখার অনুরোধ জানান ছবির কলাকুশলীরা।