ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নবনর্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভিষেক স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নারী মেয়র নায়ার কবির ও ১৬ জন কাউন্সিলরের অভিষেক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্রগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এতে জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী সাধারণ সম্পাদক আল মামুন সরকার উপস্থিত ছিলেন।