জয়পুরহাটের কালাই উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় সোলায়মান আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার গোপীনাথপুর আপলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সোলায়মানের আত্মীয় স্বজনরা ইয়াকুব আলীর পক্ষের বাড়িতে হামলা চালিয়ে ঘরে আগুন দেয় ও তিনজনকে পিটিয়ে আহত করে।
কালাই থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, একটি ড্রেনের কয়েক হাত জায়গা নিয়ে সোলায়মান আলীর সঙ্গে ইয়াকুবদের বিরোধ ছিল। এর জেরে প্রতিপক্ষরা সোলায়মান আলীর মাথায় আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।