বাফুফে নির্বাচনে সভাপতি পদে ‘সম্মিলিত পরিষদ’ এর কাজী মো: সালাহউদ্দিনের কাছে ৩৩ ভোটের ব্যবধানে হেরেছেন ‘বাঁচাও ফুটবল পরিষদ’ এর প্রার্থী নরসিংদীর সাংসদ কামরুল আশরাফ খান পোটন। তবে হারলেও ফুটবলের উন্নয়নে থাকার প্রতিশ্রুতি তার।
শনিবার নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিনি জানান, ‘একটি সুষ্ঠ নির্বাচন হয়েছে। নির্বাচনে হার-জিত আছে। তাই আমি বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছি।’
নির্বচনের আগে তিনি বলেছিলেন, হার-জিত যাই হোক, ফুটবলের উন্নয়নেই কাজ করে যাবেন। পরাজয়ের পরেও নিজের সেই কথাতেই অবিচল থাকলেন, ‘ফুটবলের উন্নয়নেই আমি থাকবো। আগেও বলেছি এখনও বলছি।
তিনি বলেন, ফুটবল ফেডারেশন চাইলে আমি যেকোনো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবো। শুধু ফেডারেশন নয়, ফুটবলের যে কোনো উন্নয়নে কেউ আমার সাহায্য চাইলে আমি সাহায্য করবো।’