বাল্টিক সাগরে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার 'চ্যালেঞ্জ'

 
বাল্টিক সাগরে যুক্তরাষ্ট্রের বিমানের জরিপ বিমানের সঙ্গে রাশিয়ার ফাইটার জেটের টক্কর নিয়ে প্রথমবারের মত মুখ খুলল রাশিয়া। রাশিয়া বলছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের বিমানকে চ্যালেঞ্জ করা কোন বেঠিক কাজ ছিল না।
 
এর কিছুদিন আগেই বাল্টিক সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজের মাত্র ৩০ ফুট ওপর দিয়ে বিপজ্জনকভাবে মহড়া দেয় রাশিয়ার ফাইটার জেট। পেন্টাগনের অভিযোগ, রাশিয়া বিপজ্জনক ও অপেশাদার ভঙ্গিতে যুক্তরাষ্ট্রের বিমানকে টক্কর দিয়েছে।
 
রাশিয়ার পাল্টা অভিযোগ, যুক্তরাষ্ট্রের বিমানটি 'গোপনে' ওই এলাকায় চলাফেরা করছিল। বিমানটির পাইলট ইচ্ছাকৃতভাবে ট্রান্সপন্ডার বন্ধ করে রেখেছিল বলেও রাশিয়ার অভিযোগ। ট্রান্সপন্ডারের মাধ্যমে বিমানকে চিহ্নিত করা সম্ভব হয়।
 
গত দুই বছর থেকে ইউরোপ ও পার্শ্ববর্তী এলাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সামরিক উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সূত্র: বিবিসি