ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে মিছিল করার সময় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মোহাম্মদ কালা মিয়া (৭০) নামে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড় এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মোহাম্মদ কালা মিয়ার বাড়ি গফরগাঁও উপজেলার সালটিয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, সকালে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন যোগ দিতে মোহাম্মদ কালা মিয়া ট্রেনে করে ময়মনসিংহে গিয়ে রেলস্টেশন এলাকায় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে জমায়েত হন। সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ রেল স্টেশন এলাকা থেকে উপজেলার প্রায় ১০ হাজার নেতা-কর্মীর মিছিলটি সম্মেলনস্থল সার্কিট হাউজ অভিমুখী যাত্রা করে। মিছিলটি গাঙ্গিনাপাড় এলাকায় পৌঁছালে রাস্তার মধ্যেই তিনি ঢলে পড়েন। সহকর্মীরা হাসপাতালে
নেয়ার পথেই তিনি মারা যান।