বাগদাদে পার্লামেন্টের ভেতর ঢুকে বিক্ষোভ

ইরাকের শিয়া নেতা মুক্তাদা সদরের সমর্থকরা দেশটির পার্লামেন্ট ভবনের ভেতরে ঢুকে বিক্ষোভ দেখিয়েছে। বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। পার্লামেন্ট সদস্যরা নির্বাচন আয়োজনে ব্যর্থ হওয়ার পর এই ঘটনা ঘটল।
 
ঘটনার প্রেক্ষিতে বাগদাদে জরুরি অবস্থা জারি করেছে ইরাক সরকার।
 
মুক্তাদা সদর চান প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি মন্ত্রিসভার সদস্যদের বদলে নিরপেক্ষ টেকনোক্র্যাটদের নিয়োগ দেয়ার সুস্পষ্ট প্রতিশ্রুতি দিক।
গত সপ্তাহেই বাগদাদের গ্রিন জোন অভিমুখে হাজার হাজার মানুষ মিছিল করে। গ্রিন জোনকে বাগদাদের সবচেয়ে সুরক্ষিত এলাকা হিসেবে বিবেচনা করা হয়। গ্রিন জোনে দেশটির পার্লামেন্ট ভবনসহ বিদেশি দূতাবাসগুলো অবস্থিত। সূত্র: বিবিসি