ভারতের রাজস্থানের সাড়ে পাচশ’ বছরের প্রাচীন জনজাতি বিষ্ণোই। প্রকৃতিকে তারা দেবজ্ঞানে পূজা করে। আর সেই প্রকৃতির সন্তান হলো হরিণশিশুরা। এই জাতির মায়েরা তার নিজের সন্তানের সঙ্গে সঙ্গে হরিণশিশুদেরও বুকের দুধ পান করান।
অবিশ্বাস্য হলেও সত্যি, বন থেকে হরিণ শাবকেরা দলে দলে লোকালয়ে এসে বিভিন্ন বাড়ির সামনে বসে থাকে। আর বিষ্ণোই মায়েরা তাদেরকে বুকের দুধ পান করান। কখনো কখনো বিষ্ণোই মায়েরা একইসঙ্গে নিজের সন্তানের ও হরিণশাবককে দুধ পান করান। এই মায়েদের ভাষাও নাকি বোঝে হরিণশাবকরা। অপেক্ষা করতে বললে অপেক্ষা করে, পরে আসতে বললে তারা চলে যায় এবং সত্যি সত্যি পরে ফিরে আসে!
জি নিউজ