মনপুরায় হরিণের মাংসসহ আটক ১

 
মনপুরায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রান্না করা অবস্থায় দুই কেজি হরিণের মাংসসহ মো. মুনাফ মুন্সীকে আটক করছে বন বিভাগ। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় দক্ষিণ সাকুচিয়া থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে বন্য প্রানী সংরক্ষণ আইনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রে কোর্টে মামলা দায়ের করে বন বিভাগ।
 
দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিট কর্মকর্তা এ কে এম আমিনুর রহমান বলেন, 'আটক মুনাফ মুন্সী স্বীকারোক্তিতে ৭-৮ জনের নাম পাওয়া গেছে। তদন্তপূর্বক প্রকৃত আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করব। এখন তদন্ত চলছে।'