গাজীপুরের টঙ্গীতে রুহুল আমিন নামে এক রিকশাচালকের বিরুদ্ধে স্ত্রী দুলালী বেগমকে(৩৪)গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার রাতে পূর্ব আরিচপুর নদীবন্দর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, টুঙ্গীতে একটি ডাইং কারখানায় কাজ করতেন দুলালী। বেতনের টাকা নিয়ে স্বামীর সঙ্গে তার বিরোধ চলছিল। এরই জেরে রোববার একপর্যায় স্ত্রী দুলালীকে গলাটিপে হত্যা করে রুহুল আমিন পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
আরো পড়ুন : বঙ্গবন্ধু সেতুতে বাসের ধাক্কায় নিহত ১
বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, রুহুল আমিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমআরএম