কুমিল্লার কোটবাড়িতে প্রাইভেটকারের চাপায় দীপংকর সাহা (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দীপংকর যশোরের মনিরামপুর এলাকার মনীন্দ্র নাথ রায়ের ছেলে। তিনি গ্রামীণফোনের ভেন্ডোর এনার্জি প্যাক শাহিন এন্টারপ্রাইজের লাইন সুপারভাইজার ছিলেন।
কুমিল্লা গ্রামীণফোনের জোন ইনচার্জ হারুনুর রশীদ জানান, কোটবাড়ি থেকে চান্দিনার মাধাইয়া এলাকা পর্যন্ত গ্রামীণফোনের ফাইবার অপটিকস কাজের তদারকি করতেন দীপংকর। দুপুরে কোটবাড়ি এলাকায় কাজ করার সময় রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।