শ্রমিক সমাবেশ শুরু, খালেদা জিয়ার অপেক্ষায় সোহরাওয়ার্দী

 
মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত গুম-খুন, হয়রানী নির্যাতন বন্ধের দাবিতে সমাবেশে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে রবিবার দুপুর ২টায় আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। এতে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন সভাপতিত্ব করছেন।
 
বিএনপি ও শ্রমিক নেতারা বক্তব্য দিচ্ছেন। এখন শুধু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অপেক্ষা। তার প্রধান অতিথি হিসেবে ভাষণ দেয়ার কথা রয়েছে।  
 
রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে ঢাকা ও ঢাকার আশে পাশে থেকে বিপুল সংখ্যাক নেতাকর্মীরা আসছেন। আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে তারা দলে দলে একত্রিত হচ্ছেন সমাবেশস্থলে। দলীয় ও সরকার বিরোধী স্লোগান দিয়ে মাতিয়ে তুলেছেন পুরো এলাকা।  এছাড়া মৎস্য ভবন এলাকায়ও অনেক নেতাকর্মীকে অপেক্ষা করতে দেখা গেছে।