ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ও সঙ্গীত শিল্পী ডোয়াইন ব্রাভো বলেছেন, তাঁর একটি স্বপ্ন হচ্ছে ‘বলিউডে সুযোগ পাওয়া’। বার্তা সংস্থা আইএএনএসকে দেয়া এক সাক্ষাত্কারে ব্রাভো বলেন, ‘বলিউডে সুযোগ পাওয়া সত্যিই আমার একটি স্বপ্ন। সুতরাং যে কোনোভাবেই আমি এটা চাই।’
সম্প্রতি জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ইন্টারনেটে নিজের গাওয়া ‘চ্যাম্পিয়ন’ গানটি ভাইরাল আঁকারে ছড়িয়ে পড়ার পর ক্রিকেটার ব্রাভোর নামের সঙ্গীত শিল্পী নামটিও লেপ্টে যায়। বলিউড থেকে ইতোমধ্যেই কিছু প্রস্তাবও পেয়েছেন বলে জানান এ উইন্ডিজ। যদিও ব্রাভো জানালেন, ‘আমার কাছে সবার আগে ক্রিকেট, সব সময়ই তা থাকবে।’
তিনি আরো বলেন, ‘আমার শিশুকালের স্বপ্নগুলোর একটি ছিল সঙ্গীত, যা আমি পূরণ করেছি।’ হিন্দি চিত্র জগতে তিনি কার ভক্ত জানতে চাইলে ব্রাভো বলেন, ‘সালমান খান, শাহরুখ খান এবং দীপিকা পাডুকোন।’ তিনি হিন্দি ছবি দেখছেন এবং হিন্দি ভাষায় কিছু শব্দ বলতে পারেন বলেও উল্লেখ করে। এনডিটিভি।