'যারা পেট্রোল বোমা মেরে হত্যা করেছে তাদের প্রতিরোধ করতে হবে'

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে কার্যকরী সভাপতি ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, 'মে দিবসে শপথ নিতে হবে যারা পেট্রোল বোমা মেরে ড্রাইভার হেলপার হত্যা করেছে তাদের প্রতিরোধ করতে হবে।'
 
মন্ত্রী রবিবার মে দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশন আয়োজিত র‌্যালী পূর্ব এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান প্রচার সম্পাদক ইমাম হোসেন বাচ্চু প্রমূখ। সভাপতিত্ব করেন সংগঠনের সাধারন সম্পাদক ওসমান আলী। সড়ক শ্রমিকদের একটি র‌্যালী প্রেসক্লাব থেকে শুরু হয়ে মতিঝিল সড়ক পরিবহন ফেডারেশনে অফিসের সামনে গিয়ে শেষ হয়।
 
এ সময় শাজাহান খান বলেন, 'বিএনপি-জামাত ব্যার্থ অসহযোগ আন্দোলন করে ৯২ জন গাড়ীর ড্রাইভার , হেলপার পুড়িয়ে পিটিয়ে হত্যা করেছে। ১ হাজার গাড়ী পুড়িয়েছে আর ৩ হাজার গাড়ী ভাংচুর করেছে।'
 
'বর্তমান প্রধান মস্ত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব' উল্লেখ করে মন্ত্রী বলেন, 'তিনি সড়ক শ্রমিকদের কল্যান ফান্ডে টাকা দিয়েছে আরো দেবেন। গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানের জন্য সক্রিয় সচেষ্ট ছিলেন। তারই অনুরোধে গার্মেন্টস মালিকরা শ্রমিকদের বেতন বাড়িয়ে দিয়েছেন।'