শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের দুই নারী ক্রু কে ৩৬ পিস স্বর্ণের বারসহ আটক করা হয়েছে।
আর্মড পুলিশের সহায়তায় বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ সায়মা আক্তার ও ফারজানা আফরোজ নামের এই দুই মহিলা কেবিন ক্রু কে আটক করে। এ সময় সায়মার কাছ থেকে ২৬ পিস এবং ফারজানার কাছ থেকে ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আরো পড়ুন : জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি নেতা আমিনুল হক
সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ওই ফ্লাইটের দুই মহিলা কেবিন ক্রু কে তল্লাশিকালে তাদের অন্তর্বাসে লুকিয়ে রাখা ৩৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। দুইজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
ইত্তেফাক/এমআরএম/ইউবি