মুস্তাফিজ-কোহলিকে নিয়ে টুইট ঝড়

মুস্তাফিজ মানেই যেন এখন বিশেষ কিছু। প্রতিদিন ২২ গজে ঝড় তোলার পর তাকে নিয়ে ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।  শনিবারও তার ব্যতিক্রম হল না। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুরের বিপক্ষে বল হাতে তুলে নেন দলের ইনফর্ম বিরাট কোহলির উইকেট।
 
অভিষেকের পর থেকে অনেক বড় বড় ব্যাটসম্যানকে ফাঁদে ফেলেছেন মুস্তাফিজুর রহমান। ক্রিস গেইলকে তো প্রথম বলেই বোল্ড করেছেন। এবি ডি বিলিয়ার্স, হাশিম আমলা, স্টিভেন স্মিথ কিংবা কেন উইলিয়ামসন সবাইকে আউট করেছেন বাংলাদেশের এই নতুন পেস সেনসেশন।
 
এবারের আইপিএলেও তার আট উইকেটের মধ্যে নিয়েছেন বিরাট কোহলি, শেন ওয়াটসন, অ্যান্ড্রু রাসেল এবং এবি ডিভিলিয়ার্সের উইকেট।
শনিবার বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তবুও তার উইকেট নিতে পারলে যেন মুস্তাফিজের বোলিংয়ে অন্য মাত্রা যোগ হবে। বিরাট কোহলিও শেষ পর্যন্ত তার সামনে আর অজেয় থাকতে পারলেন না। তাকেও আউট করলেন `দ্য ফিজ`।