পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়পুকুরিয়া গ্রামের পুকুর খননের সময় একটি কষ্টিপাথরের মূর্তি পাওয়া গেছে।
খবর পেয়ে ভাঙ্গুড়া থানার এসআই একরাম হোসেন মূর্তিটি উদ্ধার করে রবিবার থানায় নিয়ে আসেন। এলাকাবাসীর ধারণা ২০-২৫ বছর আগে শীতলাই জমিদার বাড়ির মন্দির থেকে কয়েকটি মূল্যবান মূর্তি চুরি হয়। চোরেরা এই মূতিটি পুকুরের মধ্যে ফেলে দিতে পারে।
ভাঙ্গুড়া থানার ওসি আবু জাফর বলেন, মূর্তিটি পূরা কীর্তির অন্যতম নিদর্শন হওয়ায় তা রাজশাহী বরেন্দ্র মিউজিয়ামে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।