সুন্দরবনে আগুন দেয়ার মামলায় গ্রেফতার ৪

সুন্দরবনে আগুন দেয়ার মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
রবিবার সকালে শরণখোলা উপজলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে রুস্তুম হাওলাদার (৫০), পশ্চিম রাজাপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে নজরুল ইসলাম (৩২), একই গ্রামের সুলতান হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (২২) এবং জামাল হাওলাদারের ছেলে ইসাহাক হাওলাদার (৫০)।
 
শরনখোলা থানার ওসি মো. শাহ আলম মিয়া বলেন, ধানসাগর স্টেশনের নাংলি ফরেস্ট ক্যাম্প এলাকায় আগুন লাগার ঘটনায় গত ১৯ এপ্রিল স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বাদী হয়ে শরণখোলা একটি মামলা করেন। ওই মামলায় এই চারজনকে গ্রেফতার করা হয়েছে।