শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে ব্যাংকক থেকে আসা এক যাত্রীর জুতা ও কোমরের বেল্ট থেকে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা দল।
রবিবার বিকেলে শরিফ জাকির হোসেন নামের এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, বিকেলে ব্যাংকক থেকে আসা (বিমান টিজি-৩২১) শরিফ জাকির হোসেনের জুতা থেকে ৩টি বার ও বেল্ট থেকে ১টি বার উদ্ধার করা হয়। যার মোট ওজন দুই দশমিক ৩৮ কিলোগ্রাম। তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।