চট্টগ্রামের লোহাগাড়ার ছয় ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফশিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ৯ মে। মনোনয়ন বাছাই ১১ ও ১২ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে। ২০ মে প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়।
উপজেলা নির্বাচন অফিসার আল মামুন জানান, লোহাগাড়া উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সদর ইউনিয়ন লোহাগাড়া, আমিরাবাদ ও আধুনগরে ইতিপূর্বে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বড়হাতিয়ায় মোট ভোটার ২৩হাজার ১৪৯ জন, চুনতিতে ২০ হাজার ৩৯০ জন, পদুয়ায় ২৫ হাজার ৭০৯ জন, পুটিবিলায় ১৫ হাজার ৩৪১ জন, চরম্বায় ১৬ হাজার ৭৮৪ জন ও কলাউজানে ২০ হাজার ৪৮৬ জন ভোটার রয়েছে।