প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে শিশুর মৃত্যু

 
চট্টগ্রামে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে মোহাম্মদ রাসেল (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে মহানগরীর পাঁচলাইশ থানার মেয়র গলির মুখে এ দুর্ঘটনা ঘটে। এতে রাসেলের বাবা-মাসহ ৩ জন আহত হয়েছেন।
 
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে আহত চারজনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।