রূপগঞ্জে শিবির নেতা আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার শিবির সভাপতি আহসান উল্লাহকে আটক করেছে পুলিশ। তার সঙ্গে থাকা একটি জেহাদি বই জব্দ করা হয়।
 
সোমবার ভোরের দিকে উপজেলা সদর এলাকা থেকে তাকে আটক করা হয়। আহসান উল্লাহর বাড়ি উপজেলার ইছাখালী এলাকায়। তার বাবার নাম আবু সাঈদ মিয়া।
 
রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, দীর্ঘদিন ধরে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার শিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
 
ভোরে তাকে উপজেলা সদর এলাকা থেকে আটকের সময় তার কাছ থেকে একটি জেহাদি বই জব্দ করা হয়। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলে ওসি জানিয়েছেন।