ইতালিয়ান সিরি আ’তে খেললে মেসি রোনালদোর গোলসংখ্যা আরো কম হতো বলে মন্তব্য করলেন লিগের চ্যাম্পিয়ন দল জুভেন্টাসের ফরোয়ার্ড পাওলো দিবালা।তিনি বলেন, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো সিরি আয় খেললে তাদের কেউই মৌসুমে ৮০ গোল করতে পারত না।
এবারের সিরিআয় তিন ম্যাচ হাতে রেখে দলকে চ্যাম্পিয়ন করতে ১৬ গোল করে অবদান রাখেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।
ওদিকে স্প্যানিশ ফুটবলে প্রায় প্রতি মৌসুমেই ৫০ এর বেশি গোল করেন বর্তমান বিশ্বের সেরা দুই তারকা মেসি ও রোনালদো। দিবালা বলেন, ‘আমি বলব, ইতালিতে রক্ষণ অনেক ভালো এবং এখানে কৌশলগত ফুটবল খেলা হয়।’
‘স্পেনের মতো এখানকার ছোট দলগুলো উল্টা পাল্টা ও অসাবধান হয়ে খেলে না, যদিও আতলেতিকো মাদ্রিদ এই মানসিকতায় পরিবর্তন এনেছে। মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো ইতালিতে খেললে ৮০-৯০টি করে গোল করত না। তারা (গঞ্জালো হিগুয়েইনের) মতো ৪০টি গোল পেত, কিন্তু ৮০ নয়।’