টঙ্গীতে ভিওআইপি সরঞ্জামসহ যুবক আটক

 
টঙ্গীতে বিভিন্ন অপারেটরের প্রায় দুই হাজার সিমকার্ড, কম্পিউটার ও ভিওআইপি সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় মধ্যআরিচপুর থেকে তাকে আটক করা হয়।
 
আটককৃত সাখাওয়াত হোসেন (২৫) নোয়াখালীর সেনবাগ থানার নজরপুর গ্রামের মো. সফিউদ্দিনের ছেলে। 
 
টঙ্গী থানার এএসআই মো. সিদ্দিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাজী ভিলায় অভিযান চলানো হয়। এ সময় সেখান থেকে বিভিন্ন অপারেটরের প্রায় দুই হাজার সিমকার্ড ও ভিওআইপি সরঞ্জাম জব্দসহ সাখাওয়াতকে আটক করা হয়েছে। এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।