'শিগগিরই প্রযুক্তিবিশ্ব মাতাবে ভার্চুয়াল কম্পিউটার'

পালাবদলের হাওয়ায় এগিয়ে চলছে প্রযুক্তিবিশ্ব। দিনবদলের সঙ্গে বাজারে আসছে নতুন নতুন গ্যাজেট। এরই ধারাবাহিকতায় ভবিষ্যতে দেখা মিলবে ভার্চুয়াল কম্পিউটারের। আর এ কথা জানিয়েছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই।
 
সম্প্রতি এক শেয়ারহোল্ডারকে লেখা চিঠিতে পিচাই জানিয়েছেন, 'যেভাবে তথ্যপ্রযুক্তিতে পরিবর্তন আসছে তাতে খুব শিগগিরই এমন দিন আসবে যেদিন আর কম্পিউটারের বাহ্যিক রূপের কোনও বাস্তব অস্তিত্ব থাকবে না। তার বদলে ভার্চুয়াল কম্পিউটারেরই দেখা মিলতে পারে ভবিষ্যতে।'
 
উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে ভবিষ্যতে এমন কিছুই চমকপ্রদ করতে চলেছে গুগল, তারই আভাস মিলল পিচাইয়ের এই চিঠিতে।
 
বর্তমানে 'ম্যাজিক লিপ' প্রযুক্তিকে আরও উন্নত করে তোলার কাজে যুক্ত হয়েছে গুগল। চলমান থ্রিডি ছবিকে বাস্তবে রূপ দিতেই গুগলের এই পরিকল্পনা।
 
কিন্তু গুগলের এই ধরনের বড় পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অতীতে বহুবার বহু সমস্যা দেখা দিয়েছে। তাই এমন ভার্চুয়াল কম্পিউটারের দেখা বাস্তবে কবে মিলবে তা নিয়েও দ্বন্দ্বে রয়েছেন বিশেষজ্ঞরা। সূত্র- ডিএনএ।