কোপা আমেরিকার ব্রাজিল ও উরুগুয়ের পর প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। ব্রাজিলের ঘোষিত দলে কোচ কার্লোস দুঙ্গা নেইমারকে রাখতে না পারলেও উরুগুয়ের কোচ তারাবেজ দলে রেখেছেন মেসি-নেইমারের ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজকে। আর্জেন্টাইন কোচ মার্টিনো মেসিকে খেলানোর সুযোগ হাতছাড়া করেননি।
আর্জেন্টিনা জাতীয় দলের কোচ জেরার্ড টাটা মার্টিনো ৩৫ সদেস্যের দল ঘোষণা করেছেন।
এছাড়া আর্জেন্টিনার উঠতি তারকা পাওলো দিবালাকেও দলে রেখেছেন মার্টিনো। এবার হয়তো স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মেসির উত্তরসূরি ভাবা দিবালার। কারণ, আর্জেন্টাইন এই নতুন সেনসেশন আগেই জানিয়ে দিয়েছেন মেসির পাশে খেলা তার স্বপ্ন পূরণের মধ্যে অন্যতম।
আর্জেন্টিনার ঘোষিত দল গোলরক্ষক হিসেবে আছেন সার্জিও রোমেরো। তারকাদের মধ্যে আরও রয়েছেন পাবলো জাবালেতা, রোনকাগলিয়া, নিকোলাস অতামেন্ডি, এজেকুয়েল গ্যারে, মার্কোস রোহো, মার্টিন দেমিসিলিচ, হাভিয়ের মাশচেরানো, এনজো পেরেজ, লুকাস বিগলিয়া, হাভিয়ের পাস্তোরে, এভার বেনেগা, এরিক লামেলা, এজেকুয়েল লাভেজ্জি, অ্যাঞ্জেলো কোরেয়া।