বৃষ্টির কারণে মোহামেডান-রুপগঞ্জ ম্যাচ স্থগিত

মাঠ ভেজা থাকায় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জ ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচটি স্থগিত করা হয়েছে। সোমবারের ম্যাচটি মঙ্গলবার ‘রিজার্ভ ডে’তে অনুষ্ঠিত হবে।
 
সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও আগের দিন সন্ধ্যায় হওয়া বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় খেলা শুরু করা যায়নি।
 
দুই ঘণ্টা অপেক্ষার পরও অবস্থার উন্নতি না হলে বেলা সাড়ে ১১টার দিকে হাল ছেড়ে দেন ম্যাচ রেফারি। একই ভেন্যুতে মঙ্গলবার ‘রিজার্ভ ডে’তে নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি। এবারের ঢাকা লিগে এই প্রথম কোনো ম্যাচ ‘রিজার্ভ ডে’তে গড়াল।