পাকিস্তানের অ্যাবোটাবাদে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার ঘটনা সরাসরি টুইট করতে চেয়েছিল যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। লাদেন হত্যাকাণ্ডের পাঁচ বছর পূর্তি উপলক্ষে এ পরিকল্পনার কথা জানানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড ম্যান লাদেন হত্যার ঘটনায় সিআইএ নিজেদের বিস্তারিত মিশন ও গোয়েন্দা তথ্য টুইটারে জানিয়েছে। টুইটটি প্রায় দুই হাজার ফলোয়ার ফেভারিট করে রেখেছে।
তবে টুইটারে এ পরিকল্পনার নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। তাঁরা বলছেন, এটা হতো উদ্ভট ও বিব্রতকর। ২০১১ সালের মে মাসে অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের অভিযানে লাদেনকে হত্যা করা হয়। ধারণা করা হয়, যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে হামলা আল-কায়েদা নেতার নির্দেশেই হয়েছে। বিবিসি।