স্যামসাং ফোন মিলছে মাত্র ১ রুপিতে! ‘মেক ফর ইন্ডিয়া’ সেলিব্রেশন অফারে এই বিশেষ সুযোগ দিচ্ছে স্যামসাং ইন্ডিয়া কর্তৃপক্ষ।
তবে এই ‘১ রুপি’ মূলত এক মার্কেটিং নীতি। কারণ ফোনটি কেনার সময়ে ১ রুপি দিতে হলেও বাকি অর্থ শোধ করতে হবে ১০টি কিস্তিতে।
এখানে আরেকটি 'কিন্তু' আছে। আর তা হলো অফারটি শুধু বজাজ ফিন্যান্স এবং ক্যাপিটাল ফার্স্ট-এর গ্রাহকদের জন্য। যারা এই ফিন্যান্স সংস্থায় ইতোমধ্যেই নিবন্ধন করেছেন তারাই এই সুবিধা পাবেন।
গ্যালাক্সি এস৬ এবং গ্যালাক্সি নোট ৫ এর পাশাপাশি গ্যালাক্সি এ৯, গ্যালাক্সি এ৫ ও গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম ফোরজি-তে এই সুবিধা পাওয়া যাবে। ২৯ এপ্রিল শুরু হওয়া এই অফার চলবে ১৫ মে পর্যন্ত। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।