জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ময়মনসিংহ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরের মৃতুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সোমবার এক শোকবার্তায় স্পিকার বলেন, মজিবুর রহমান ফকির ছিলেন একজন বিশিষ্ট চিকিত্সক ও রাজনীতিবিদ। আজীবন জনকল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
স্পিকার তার আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ.স.ম ফিরোজ শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আজ সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মজিবুর রহমান মারা যান।-বাসস।