শালিখায় গাছের ডাল ভেঙ্গে স্কুলছাত্রীর মৃত্যু

 
মাথার উপর গাছের ডাল ভেঙ্গে পড়ায় রিয়া বিশ্বাস (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার বাবা সজল বিশ্বাস (৪০)। সোমবার সকালে যশোর-মাগুরা সড়কের শালিখার শতখালীর পিয়াল’স ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে। 
 
তাদের বাড়ি মাগুরা সদর উপজেলার শিরিশদিয়া গ্রামে। রিয়া বিশ্বাস আলুকদিয়া বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।  
 
জানা গেছে, সজল বিশ্বাস তার মেয়ে রিয়াকে নিয়ে যশোরের চৌগাছা থেকে মোটরসাইকেল যোগে নিজ গ্রামের বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে তারা এ দুর্ঘটনার শিকার হন। স্থানীয় জনগণ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রিয়াকে মৃত ঘোষণা করেন।
 
গুরুতর আহত হওয়ায় সজল বিশ্বাসকে মাগুরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।