কাউখালীতে পোড়ানো হলো কারেন্ট জাল

পিরোজপুরের কাউখালীতে উপজেলার সন্ধ্যা ও কচানদে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
সোমবার দুপুরে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবণী চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এ সময় নদীতে মাছ ধরা অবস্থায় অবৈধ কারেন্ট জাল আটক করে আদালত।
 
মৎস্য দফতর সূত্রে জানা গেছে, আটককৃত কারেন্ট জালের মূল্য আনুমানিক  দুই লাখ টাকার বেশি।
 
কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা ফণি ভূষণ পাল জানান, আটককৃত কারেন্ট জাল স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়েছে।