হবিগঞ্জে বজ্রপাতে শিশুর মৃত্যু

হবিগঞ্জে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
সোমবার সকালে সদর উপজেলার আটঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানায়, সকালে ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে রুবেল মিয়া (১২) বাড়ির পাশে খেলা করছিল। এ সময় বিকট শব্দে বজ্রপাত ঘটলে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।