ঝিকরগাছায় ভাইয়ের হাতে ভাই খুন

যশোরের ঝিকরগাছা উপজেলায় সাগরপুর গ্রামে ছোট ভাইয়ের উপর্যুপরি ছুরিকাঘাতে বড় ভাই মোশারেফ (৩৮) নিহত হয়েছে।
 
সোমবার দুপুরে উপজেলার সাগরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, কয়েকদিন ধরে পারিবারিক কলহের জের ধরে তাদের মধ্যে বাক্বিতণ্ডা চলছিল। দুপুরে আবারো বাক্বিতণ্ডা শুরু হলে একপর্যায়ে ছোট ভাই বড় ভাই মোশারেফকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 
থানা পুলিশ জানায়, লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।