নান্দাইলে ইজিবাইক চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সেতু আক্তার (৬) নামে এক স্কুলছাত্রী ইজিবাইক চাপায় নিহত হয়েছে। সে উদং মধুপুর গ্রামের রোকন উদ্দিনের মেয়ে। 
 
জানা গেছে, সোমবার সকালে উপজেলাধীন নান্দাইল-হোসেনপুর সড়কের শেয়ালধরা বাজার এলাকায় স্কুলছাত্রী সেতুকে ইজিবাইক চাপা দেয়। তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিল। এ সময় তার মৃত্যু হয়। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির ছাত্রী ছিল।