কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর অর্থদণ্ড

চতুর্থ দফায় আগামী ৭ই মে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনের প্রচারণায় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীকে অর্থদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জাতীয়পার্টির প্রার্থী (লাঙ্গল) মো. আখতারুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হোসেন।
 
সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিট্রেট এস এম মেহেদী হাসান তাদের এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেক প্রার্থীর কাছ থেকে তৎক্ষণাৎ দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।