মুক্তির মাত্র তিন দিনেই বলিউডের বক্স দখলে নিয়েছে জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও টাইগার শ্রফ অভিনীত সিনেমা ‘বাঘি’। এখন পর্যন্ত ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় প্রায় ৩৯ কোটি রুপি।
শাহরুখ খান অভিনীত 'ফ্যান' এবং অক্ষয় কুমার অভিনীত 'এয়ারলিফট'-এর পর বাঘিই এ বছরে মুক্তি পাওয়া তৃতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়কারী সিনেমা।
গত বছরে বরুন ধাওয়ানের সঙ্গে জুটি বেধে ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছিলেন জনপ্রিয় ‘আশিকি-২’খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এর আগের বছরে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ব্যবসাসফল ছবি করে মাতিয়ে দিয়েছিলেন বলিউড। তবে ‘বাঘি’ নামের ছবিতে অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে প্রথমবার জুটি বেধেই বাজিমাৎ করে দিয়েছেন শ্রদ্ধা। কারণ ৪৫ কোটি রুপি বাজেটের এই সিনেমা দিয়ে মাত্র তিন দিনেই ছবিটি আয় করেছে প্রায় ৩৯ কোটি রুপি!
মুক্তির এক সপ্তাহে চলতি বছরে সবচেয়ে বেশি আয় করেছে শাহরুখ অভিনীত সিনেমা ‘ফ্যান’। এরপরই আছে অক্ষয়ের এয়ারলিফট ও হলিউডের সিনেমা ‘জঙ্গল বুক’। অন্যদিকে মুক্তির মাত্র তিনদিনেই শ্রদ্ধা কাপুর ও টাইগার শ্রফের সিনেমা ‘বাঘি’ আয় করেছে প্রায় ৩৯ কোটি রুপি। ধারনা করা হচ্ছে হয়তো এক সপ্তাহ প্রেক্ষাগৃহে চলার পর সবচেয়ে বেশি আয়কারি সিনেমা হিসেবে জায়গা করে নিবে শ্রদ্ধা কাপুর ও টাইগার শ্রফের ‘বাঘি’।
চলতি বছরে শাহরুখ অভিনীত ‘ফ্যান’-এর পর সবচেয়ে বেশি পর্দায় মুক্তি পেয়েছে শ্রদ্ধা কাপুরের বাঘি। ছবিটি ভারতে ২৭৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। অন্যদিকে ভারতের বাইরে ভিনদেশে ছবিটি ৩৪৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।