ফেনী প্রেস ক্লাবে সোমবার রাত ৯ টার দিকে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় ক্লাবের সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম গুরুতর আহত। তাকে আশংকাজনক অবস্থায় ফেনী সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আরও আহত হয়েছেন দৈনিক জনতা প্রতিনিধি মফিজুর রহমান, এশিযান টিভি প্রতিনিধি জাফর সেলিম, ৭১ টিভি প্রতিনিধি জহিরুল হক মিলু। তাদেরকে ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনার সময় ফেনী প্রেসক্লাবে ৩ মে বিশ্ব মুক্ত গন মাধ্যম দিবস উপলক্ষে রফিকুল ইসলাম তার সহকর্মীদের নিয়ে ক্লাবের দেয়ালে আলোচনা সভার ব্যানার লাগাচ্ছিলেন। এ সময় অতর্কিতে সময় টিভির ব্যুরুচীপ বখতেয়ার মুন্না, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি জমির বেগসহ বহিরাগত দুর্বৃত্তরা ক্লাবের দোতলায় ঊঠে রফিকসহ অন্যদের উপর হামলা চালায়।
রক্তাক্ত অবস্থায় রফিকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি মস্তিস্কে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। রফিক হাসপাতালে সাংবাদিকদের জানান মুন্না তার মাথায় ছুরি দিয়ে আঘাত করেছে। জমিরসহ বহিরাগতরা চেয়ার ও লাঠি দিয়ে তাদের ওপর হামলা চালায়। হাসপাতালে পুলিশ সুপার মো:রেজাউল হক সাংবাদিকদের জানান, সিনিয়ররা বসে বিষয়টি সমঝোতা করুন। তা না হলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। পুলিশ সুপারের এ বক্তব্যে উপস্থিত সংবাদিকরা ক্ষিপ্ত হয়ে উঠে। হাসপাতালে আসার আগে পুলিশ সুপার প্রেসক্লাবে ঘটনাস্থল পরিদর্শনের সময় মুন্নার সঙ্গে কিছু সময় কাটান বলে হাসপাতালে সাংবাদিকরা অভিযোগ করেছেন।
এদিকে মুন্না সদর হাসপাতালের জরুরী বিভাগ থেকে আহত হওয়ার সার্টিফিকেট নিয়েছে বলে হাসপাতাল সুত্র জানিয়েছে। এ সার্টিফিকেট নেয়ার বিষয় পুলিশের এক কর্মকর্তা সহায়তা কওেরছে বলে প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান। এ রিপোর্ট লেখার সময় রাত সাড়ে ১১ টা পযন্ত মুন্না ও রফিকের সহযোগীরা ফেনী মডেল থানায় মামলা দায়েরের জন্য গিয়েছে।