ছোট্ট ছোট্ট দাঁত উঠেছে ছোট্ট কেশবের। মা বাবা ভাবলেন এখন থেকেই দাঁত ব্রাশ করার অভ্যাসটা গড়ে তোলা যাক। ব্রাশে পেস্ট লাগিয়ে তার হাতে দিলেন। সেটি মুখে নিয়ে ঘোরাফেরা করতে লাগল কেশব। কিছুক্ষণ পর মা খেয়াল করলেন ছেলের হাতে ব্রাশ নেই।
ভাবলেন হয়তো কোথাও ফেলে দিয়েছে। কিন্তু কিছুদিন পর তার পেটে ব্যথা শুরু হয়। আল্ট্রাসনোগ্রাফিতে পেটে লম্বা মতো একটা বস্তু দেখা যায়। অস্ত্রোপচারের মাধ্যমে যখন বস্তুটি বের করা হল তখন চিকিত্সকরা অবাক হয়ে গেলেন। তারা দেখলেন আস্ত একটা টুথব্রাশ! কেশবের বাবা হেমন্ত শাহু যেন ভুত দেখার মতো চমকে ওঠেন। বুঝতে পারেন কয়েকমাস আগে দাঁত মাজার জন্য যে ব্রাশটি সন্তানের হাতে দেয়া হয়েছিল সেটা আসলে সে খেয়ে খেলেছিল!
ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। চিকিত্সকরা জানান, অনেক ধরনের জিনিস খাওয়ার ঘটনা তারা দেখেছেন। কিন্তু টুথব্রাশ গিলে খাওয়া এই প্রথম দেখলেন। একটি ছোট্ট শিশুর গলা দিয়ে লম্বা ব্রাশটি কিভাবে পাকস্থলী পর্যন্ত পৌছালো তা তারা ভেবে পাচ্ছেন না। এই ধরনের ঘটনায় বাঁচার সম্ভাবনা থাকে না। কিন্তু এতদিন পেটের মধ্যে ব্রাশটি থাকা সত্ত্বেও যেভাবে ছেলেটি বেঁচে রয়েছে, তা সত্যিই আশ্চর্যজনক ঘটনা ছাড়া আর কিছু নয়। -আনন্দবাজার