বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ মিলবে ফেসবুক মেসেঞ্জারে

ফেসবুক মেসেঞ্জারে নতুন একটি অপশন বা বুট-এর মাধ্যমে নিজেদের পরামর্শ সেবা চালুর ঘোষণা দিয়েছে অনলাইনে বিশেষজ্ঞ ডাক্তারদের প্ল্যাটফর্ম লাইব্রেট। এতে এই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের ব্যবহারকারীরা এখন থেকে চাইলেই বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর পাবেন এবং স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে আপডেট থাকতে পারবেন।
 
সোমবার এই ঘোষণা দেয় লাইব্রেট। বিশেষজ্ঞ ডাক্তারদের এই প্ল্যাটফর্মে এক লাখ ডাক্তার রয়েছেন।
 
এই সেবা পাওয়ার জন্য ব্যবহারকারীরা ফেসবুক মেসেঞ্জারে লগ-ইন করে বিনামূল্যে বুট-টি যুক্ত করে নিতে পারবেন। এতে অ্যাপ্লিকেশনটির চ্যাট-লিস্টে অন্য যে কোনো কন্টাক্ট-এর মতো লাইব্রেট বুট-টি দেখা যাবে। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস।