গাবতলীতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

 
ঢাকার গাবতলীতে বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে এই ঘটনান ঘটে।
 
নিহত মো. হান্নান গাবতলীর জাকের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপক।
 
দারুস সালাম থানার উপ-পরিদর্শক বিশ্বজিত্ পাল জানান, ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাসের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর হান্নানকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।