অধিকাংশ জঙ্গি হামলারই রহস্য উদঘাটিত: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেছেন, ২০১৩ সাল থেকে মোট ৩৭টি জঙ্গি হামলা হয়েছে। এর মধ্যে ৩৪টির কারণ উদঘাটন করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
শহীদুল হক বলেন, এসব হত্যাকাণ্ডের একটি মামলার বিচার হয়েছে ও ছয়টির চার্জশিট দেয়া হয়েছে। ৩৪টি মামলায় এ পর্যন্ত ১৪৪ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমরা। এর মধ্যে ৪৯ আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
 
সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো সম্পর্কে আইজজিপি বলেছেন, তাদের হামলাকারীদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ নেই।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (মিডিয়া) এ কে এম শহিদুর রহমান প্রমুখ।