কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চার চিহ্নিত রাজাকারের ফাঁসি ও এক রাজাকারের আমৃত্যু কারাদণ্ডের রায়কে অভিনন্দন জানিয়েছেন মহান মুক্তিযুদ্ধে নিহতদের স্বজনরা।
আজ মঙ্গলবার ঢাকায় বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- অ্যাডভোকেট এটিএম শামসুদ্দিন আহমেদ (৬০) ও তার ভাই অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এটিএম নাসির উদ্দিন আহমেদ (৬২), রাজাকার কমান্ডার গাজী আবদুল মান্নান (৮৮) ও হাফিজ উদ্দিন (৬৬)। এ ছাড়া আজহারুল ইসলাম (৬০) আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হন।
এদের মধ্যে শামসুদ্দিন আহমেদ ছাড়া বাকিরা পলাতক রয়েছেন।