যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর পাঁচ বছর পর প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, তিনি আশা করছেন যে সন্ত্রাসের মূল হোতা তার জীবনের শেষ মুহূর্তে উপলব্ধি করতে পেরেছিলেন যে আমেরিকানরা ৯/১১’র কথা ভুলে যায়নি।
সোমবার সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে ওবামা একথা বলেন। অনেকে মনে করেন তার প্রেসিডেন্টের মেয়াদকালের সবচেয়ে বড় অর্জনগুলোর অন্যতম হচ্ছে সৌদি বংশোদ্ভূত আল-কায়েদা নেতার জীবনের অবসান ঘটানো। ২০১১ সালের মে মাসে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে বিন লাদেন নিহত হন।
ওবামা বলেন, আমি আশা করি তিনি ওই মুহূর্তে এমনটা উপলব্ধি করতে পেরেছিলেন যে, ৯/১১ ভয়াবহ হামলায় প্রায় ৩ হাজার লোক নিহত হওয়ার কথা আমেরিকার নাগরিকরা ভুলে যায়নি। অসম্পুর্ন গোয়েন্দা তথ্য সত্ত্বে অভিযান চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ওবামা আলোচনা করেন।
ওবামা বলেন, এটা আমার কাছে স্পষ্ট ছিল যে, লাদেনকে পাওয়ার ক্ষেত্রে এটি হবে আমাদের বড় সুযোগ। আমরা পদক্ষেপ না নিলে তিনি পালিয়ে যেতে পারতেন। এএফপি।