নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থী একই সময় একই স্থানে সমাবেশ আহ্বান করায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
মঙ্গলবার দুপুর দুইটা থেকে রাত ১২টা পর্যন্ত এ স্থানে সকল প্রকার সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মেহেদী হাসান।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘোষণার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।