কিশোরগঞ্জে নির্বাচনী আচরণ-বিধি ভঙ্গের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নে স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থীর দুই সমর্থককে আচরণ-বিধি ভঙ্গের দায়ে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার দুপুরে ১২টায় এই সাজা প্রদান করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএম মেহেদী হাসান। দণ্ডপ্রাপ্তরা হলেন, দক্ষিণ বড়ভিটা গ্রামের রাজ্জাকুল ইসলাম(৩৫) ও একই গ্রামের লুৎফর রহমান(৫০)।
 
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

উল্লেখ্য, চতুর্থ দফায় আগামী ৭ মে বড়ভিটা ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।