ইউপি নির্বাচন ঘিরে প্রত্যাহারের পর দুই সপ্তাহ না হতেই পুলিশ সুপার হারুন অর রশীদকে পুনরায় গাজীপুরের দায়িত্ব দেয়া হয়েছে। মঙ্গলবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে গাজীপুরে পুনর্বহালের কথা জানানো হয়েছে।
২৩ এপ্রিল তৃতীয় ধাপের ইউপি ভোট সামনে রেখে শ্রীপুরে এক সদস্য প্রার্থী খুন হওয়ার পর নির্বাচনের দুদিন আগে এসপি হারুনসহ দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
এরপর হারুনকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়ে বলে বাহিনীর উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন। কয়েক বছর আগে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে হরতালে পিকেটিংয়ের সময় তত্কালীন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের উপর চড়াও হয়ে আলোচনায় উঠেছিলেন হারুন।