সিরাজগঞ্জের উল্লাপাড়ার শাহরিয়ারপুর গ্রামের পাশের রাস্তা থেকে একটি মোটর সাইকেল সহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে উল্লাপাড়ার সলঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো বগুড়া গাবতলী উপজেলার ঘোড়দহ গ্রামের বাদশা মিয়ার ছেলে দুলাল হোসেন ও সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বড়পাকুরিয়া গ্রামের হাতেম আলীর ছেলে কামরুল ইসলাম।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, গোপন সূত্রের খবরের প্রেেিত পুলিশ এদের গ্রেফতার করে। তবে মোটর সাইকেলটির (বাজাজ-১০০ সিসি) মালিকের কোন ঠিকানা এখন পর্যন্ত জানা যায়নি। এটি সলঙ্গা থানা হেফাজতে রয়েছে।